পাকিস্তানে বিদ্যুতের দাম কমলো, মিলবে ৫৫.৮ বিলিয়ন রুপির স্বস্তি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (নেপ্রা) চলতি বছরের এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিক শুল্ক সমন্বয়ের আওতায় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১.৮৯ রুপি কমানোর অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার নেপ্রা কর্তৃপক্ষ জিও নিউজকে জানায়, সিদ্ধান্তটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য ফেডারেল সরকারের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি হলে কে-ইলেকট্রিক গ্রাহকসহ দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিসকো) ক্ষেত্রে এই সমন্বয় কার্যকর হবে।

আগস্ট মাসের বিল থেকেই গ্রাহকরা কম টাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাস এই মূল্যহ্রাস কার্যকর থাকবে। নেপ্রার হিসাব অনুযায়ী, এতে সারাদেশের গ্রাহকরা মোট ৫৫.৮ বিলিয়ন রুপির আর্থিক সুবিধা পাবেন।

গত মাসেও মাসিক জ্বালানি খরচ সমন্বয় ব্যবস্থার অধীনে কে-ইলেকট্রিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৪.০৩ রুপি এবং অন্যান্য গ্রাহকদের জন্য ৫০ পয়সা বিদ্যুতের দাম কমানো হয়েছিল। সেই সুবিধা জুলাই মাসের বিদ্যুৎ বিলে প্রতিফলিত হয়েছে।

এছাড়া ফেডারেল সরকার ১ জুলাই থেকে প্রাদেশিক বিদ্যুৎ শুল্ক বাতিল করেছে। জুনে সকল মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্ত জানানো হয়, যা বিদ্যুৎ গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে ৯ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। প্রতিবেদনে

গণ-অভ্যুত্থানে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেপ্তার ৫ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম)

সিরাজগঞ্জে ভোট গণনা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াত সমর্থিত প্রার্থী জাহিদুল ইসলাম। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের দরগা রোডে জেলা

ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়। ওই হামলার

গোয়েন্দা জরিপে চাঞ্চল্য: ১৯০ আসনে জয়ের পথে জামায়াত!

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে ভোট গ্রহণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা–কল্পনা। কারা গঠন করতে যাচ্ছে আগামী সরকার—তা নিয়ে গত কয়েক দিনে