পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-তে গোলাগুলির সময় শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান মুরলী নায়েক (২৭)। বৃহস্পতিবার (৮ মে) রাতের এ ঘটনা ঘটে।

গোরানতলা পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ মুরলী নায়েক ছিলেন রাম নায়েকের পুত্র। উত্তেজনাপূর্ণ নিয়ন্ত্রণ রেখায় দায়িত্ব পালনের সময় পাকিস্তান-ভারত গোলাগুলির সময় তিনি নিহত হন। এই হামলায় মারাত্মক আহত হন মুরলী। তাকে দিল্লিতে এয়ারলিফট করে নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অবিবাহিত এবং পরিবারের একমাত্র সন্তান। ছিলেন।

শহীদের বাড়িতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা মুরলী নায়েকের বীরত্ব ও আত্মত্যাগকে স্যালুট জানাই। জাতি তার আত্মত্যাগ কখনও ভুলবে না।’ এদিকে, শুক্রবার মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু শ্রী সত্য সাই জেলায় সফর করছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী শহীদ পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তার ঘোষণা দেবেন।

মুরলী নায়েকের মরদেহ শনিবার (১০ মে) সকালে কল্লি থান্দা গ্রামে পৌঁছাবে এবং যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিধস বিজয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির নির্দেশে তার সহকারী একান্ত

বৃহস্পতিবার জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে আট দল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয়

সিরাজগঞ্জে বাস–রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক গুরুতর

হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন: বাংলাদেশের নির্বাচনে বিশ্ব গণমাধ্যমের নজর

নিজস্ব প্রতিবেদক: এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর

আন্দোলনে যারা ছিল, তারাই হাট-ঘাট খাবে: স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেনের একটি বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বাজার ইজারা ও ছাত্রদের অধিকার প্রসঙ্গে দেয়া