পশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি শিশুকে আটক করেছে।

ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ৭০ জনেরও বেশি শিশু গ্রীষ্মকালীন একটি আয়োজনে যোগ দেওয়ার সময় হেবরনের অবরুদ্ধ এলাকায় শুহাদা স্ট্রিট কিন্ডারগার্টেনে দখলদার বাহিনী হামলা চালায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী কিন্ডারগার্টেনে বেশ কয়েকজন কর্মীকেও আটক করে এবং তাদের ফোন ভেঙে দেয়। যার ফলে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি

পৃথক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের সালফিতের পশ্চিমে অবস্থিত কারাওয়াত বানি হাসান শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ সময় দখলদাররা বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে।

আজও গাজায় ৩২ জনকে হত্যা

ওয়াফা জানিয়েছে, আজ বুধবার সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে খান ইউনিসে ২৪ জন রয়েছে। তথাকথিত নেটজারিম করিডোরের কাছে আরও ১০ জন ত্রাণপ্রত্যাশীকেও হত্যা করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বুধবার এ বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী

বাড্ডার সাঁতারকুলে মুন্সিবাড়ির একটি কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার সাঁতারকুলে মুন্সিবাড়ির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর)

হামলায় চিহ্নিতকারীদের ছাড় দেওয়া হবে না-বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া মহল্লায় দফায় দফায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামায় জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে

প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে জাতি বিকল্প খুঁজে নেবে: সালাউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগে রাষ্ট্র বসে থাকবে না। জাতি বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

সলঙ্গায় অফিস সহায়ক দিয়ে বিদ্যুৎ লাইনের কাজে একজনের মৃত্যু 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় অফিস সহায়ক কে দিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের কাজ করাতেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তারাই ধারাবাহিকতায় রবিবার (১৮ জানুয়ারি) সকালে সলঙ্গা থানার চৌবিলা

অনৈতিক সম্পর্কের ঘটনায় জড়ানোর অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কথিত অনৈতিক কর্মকাণ্ডে এক যুগলকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ