পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদুল ফিতরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন। শনিবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও অবস্থান ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় বলেন, বিদেশে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও দেশের ভেতরে মানুষকে বিভক্ত করা হচ্ছে। এই প্রসঙ্গেই তিনি প্রধানমন্ত্রী মোদিকে ওই মন্তব্যে উল্লেখ করেন।

ঈদের দিন সকালে কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। রেড রোড, নাখোদা মসজিদসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মুসল্লি অংশ নেন। তবে খারাপ আবহাওয়ার কারণে কিছু এলাকায় নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

এদিকে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতের মধ্যেই ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের বার্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের নয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ১টা

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন

ঠিকানা টিভি ডট প্রেস: লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ভিডিও বার্তায় তিনি

পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএনের কাছে। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজনে গণ ইফতার মাহফিল ও হামদ্-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (NCP) যুগ্ম

পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার। শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন হয়- এমন প্রশ্নও রাখেন

বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ হেফাজতে ইসলামের

ডেস্ক রিপোর্ট: দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব