পরমাণু স্থাপনাগুলোতে কোনো সংস্থাকে প্রবেশের অনুমতি দেবে না ইরান

অনলাইন ডেস্ক: ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।,

এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র পরিদর্শনের বিষয়ে মিডিয়ায় ছড়ানো গুজব অস্বীকার করেন। তিনি বলেন, ‘পরমাণু স্থাপনায় আইএইএ-র কোনো সরাসরি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না।’

আজিজি জানান, আগামী সপ্তাহে আইএইএ-র একটি প্রতিনিধিদল ইরান সফরে আসছে ঠিকই, তবে তারা কেবলমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালাবে। পরিদর্শনের জন্য কোনো রকম শারীরিক প্রবেশের অনুমতি থাকবে না।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের পার্লামেন্টের একটি আইনের ভিত্তিতে পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার অনুমোদনযোগ্য নয়।’

তবে ইরান প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, যার লক্ষ্য হবে পারস্পরিক মতবিনিময় ও যেকোনো বিভ্রান্তি নিরসন— বলেও উল্লেখ করেন আজিজি।

এর আগে সোমবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইও এক ঘোষণায় জানান, আগামী ১০ দিনের মধ্যে আইএইএ-র একটি কারিগরি প্রতিনিধি দল তেহরান সফর করবে।

তবে সেই সফরের ধরন যে শুধু প্রযুক্তিগত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আজিজির বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের খোমেইনে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে অবস্থিত হাফেজ খোমেইনি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। হামলায় স্কুল ভবন এবং

শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবদল নেতা বিপুল হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ, খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে, দলের নেতা-কর্মী ও সমর্থকরা।

দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে

মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।, এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার

‘বহিষ্কার না উঠলে মরতে রাজি’: পুলিশের লাঠিচার্জের পরও সড়কে ইউআইইউ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: পুলিশি লাঠিচার্জ ও বাধা উপেক্ষা করে ফের সড়কে অবস্থান নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে রাজধানীর নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায়