নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।,

শিবির সভাপতি জানান, নূরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন এবং তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, এ হামলাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের নির্মম হামলা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সভা-সমাবেশে বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নূরের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক নেতাদের উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতোমধ্যেই হাসপাতালে গিয়ে নূরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রবাসীর বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া

ইউনূসের নিষেধাজ্ঞায় ভারতের ৪০ হাজার কোটি লোকসান, দাবি ভারতীয় সাংবাদিকের

অনলাইন ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির নিষেধাজ্ঞার কারণে ভারতের প্রায় ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন এক ভারতীয় সাংবাদিক। এক

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না

ডেস্ক রিপোর্ট: অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের বিভিন্ন কর্মপরিকল্পনা (রোডম্যাপ) এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না। কর্মপরিকল্পনা চূড়ান্ত অনুমোদন না হওয়ায় সেটি

কাজিপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ন প্রকল্পের নিকটে

সিরাজগঞ্জ যুব উন্নয়ন উপপরিচালকের উদাসীনতায় বেকার যুবকরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়েব সাইটের তথ্য গোপন ও হালনাগাদ না করে বেকার যুবকদের হয়রানি, অসাধুপায় অবলম্বনসহ নানা অনিয়ম ঢাকতে তথ্য বাতায়নে হালনাগাদের অনিহা প্রকাশ করার

তিতুমীর কলেজের শিক্ষার্থীর ওপর ওলামা দল নেতার হামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করেছে ওলামা দল নেতা।