নির্বাহীর যোগসাজশে অনুপস্থিত থেকে দশ মাসের বেতন উত্তোলনের অভিযোগ সুপার আনছারীর বিরুদ্ধে

নজরুল ইসলাম: ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো ১০ মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে উল্লাপাড়ার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজসে এবং ইউএনও’র স্বাক্ষরে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো দশ মাসের বেতন তুলে নিলেন সিরাজগঞ্জ জেলা ওলামালীগের প্রচার সম্পাদক ও উল্লাপাড়া উপজেলার মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম আনছারী।

অভিযোগে স্থানীয়রা জানান,উল্লাপাড়া উপজেলার মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম আনছারী ফ্যাসিস্ট সরকারের একজন অনুগত অনুসারী ছিলেন। পিছিয়ে ছিলেন না দলীয় পদ পদবীতেও। জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক পদ বাগিয়ে নেন তিনি। পদ-পদবী ব্যবহার করে মাদ্রাসায় কর্মরত আওয়ামী লীগ বিরোধী শিক্ষক কর্মচারী ও স্থানীয়দের হয়রানি করতে ছিলেন পটু। গত ১৭ বছরে স্থানীয় আওয়ামী নেতাদের সহযোগিতায় মাদ্রাসার অর্থ তসরুপ করেছেন। মাদ্রাসার দাতা ও অভিভাবকদের অভিযোগ সত্ত্বেও কোন সুরাহা মেলেনি। সুপার নুরুল আলম আনসারী মাদ্রাসার লুটপাট করা অর্থের জোরে স্থানীয় নেতাদের ম্যানেজ করে থোড়াই কেয়ার করতেন নিজ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও নীতিবান অভিভাবকদের।

সরেজমিনে জানা যায়, ১৯৭০ সালে এক একর জমির উপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিা করেন সাবেক জামায়াত নেতা মরহুম অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক। প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয় ১৯৮৪ সালে।

এছাড়া মাদ্রাসার উন্নয়নে ছয় একর ফসলী ভূমি ও তিন একর পুকুর মাদ্রাসার নামে দান করেন স্থানীয় হিতৈষীগণ। স্থানীয় ছাত্র অভিভাবক ও ভূমিদাতা মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল আলিম বলেন, ‘জমি ও পুকুর থেকে প্রতিবছর ১৩ লাখ টাকা আয় হলেও কোন অর্থ জমা হয়নি মাদ্রাসার ব্যাংক একাউন্টে। সুবিধাবাজ সুপারের কারনেই মাদ্রাসার এই করুণ দশা বলে জানান তিনি।’

৫ আগস্ট পরবর্তী সময়ে স্থানীয়দের রোষানলে পড়ে মাদ্রাসা থেকে বিতাড়িত হন নুরুল আলম আনসারী। ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রঞ্জুসহ চারজন। নিহত রঞ্জু হত্যা মামলার আসামি হয়ে গ্রেফতার হন পুলিশের হাতে। মাস দেড়েক হাজত খেটে জামিনে ছাড়া পেলেও দীর্ঘ দশ মাস মাদ্রাসায় উপস্থিত হয়ে কর্মে যোগ দেন নাই তিনি। মাদ্রাসাটিতে কমিটি না থাকায় সাময়িক বরখাস্তও হননি। পদাধিকার বলে ইউএনও মাদ্রাসার সভাপতি দায়িত্ব পালন করছেন।

পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের কারনে ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর মাদ্রাসায় উপস্থিত না হয়ে আত্মগোপনে রয়েছেন সুপার । প্রতিষ্ঠানের নামে ১৩ বিঘা জমি ও পুকুর লিজের অর্থ, গাছ বিক্রির টাকা, ঘর বিক্রির টাকা সহ বিগত ১৬ বছরে প্রায় ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মচারী নিয়োগ দিয়ে প্রায় কোটি টাকা উৎকোচ গ্রহণ করার অভিযোগ করেন এডভোকেট আবু তালেব।

তথ্য অনুসন্ধানে জানা যায়, মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ছামাদ আজাদ সাক্ষরিত এক প্রত্যয়নপত্রে উল্লেখ করেন সুপার নুরুল আলম আনছারী ৫-ই আগস্ট ২০২৪ ইং সালের গণঅভ্যুত্থানের পর অনিবার্য করণ বশত গত ২২/০৮/২০২৪ ইং তারিখ হতে অদ্যবধি মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। মাদ্রাসায় অনুপস্থিত থেকেও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ৩০ জুন ২০২৫ ইং তারিখে দশ মাসের বেতন উত্তোলন করেন কর্মস্থলে গড়- হাজির সুপার আনসারী। বেতন বিলে স্বাক্ষর করার কথা স্বীকার করে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুসালেহ মোহাম্মদ হাসনাত

বলেন, বিধি মোতাবেক হকদার হলে তিনি বেতন পাবেন কিংবা পাবেন না তবে বিষয়টি নিয়ে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলবো।

এ ব্যাপারে মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসার  সুপারিনটেনডেন্ট নুরুল আলম আনসারীকে একাধিকবার  মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি রিসিভ করেননি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এশিয়া কাপ রাইজিং স্টারস ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান শাহিনস। ৫ রানের দাপুটে জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে নাম লিখেছে পাকিস্তানের দলটি। রোববারের ফাইনালে খেলবে তারা

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি

বিস্ফোরণের আগের রাতজুড়ে মাদ্রাসায় বোমা বানানো হয়: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মাদ্রাসা থেকে দুটি তৈরি বোমা, পাঁচটি ইলেকট্রিক বোমা সদৃশ বস্তুসহ বোমা তৈরির প্রচুর উপকরণ উদ্ধার হওয়ার তথ্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে ছাত্রদল: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে

যে কারণে ক্ষমা চাইলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত

মনোনয়ন না পাওয়া নিয়ে খোলামেলা কথা বললেন রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন প্রক্রিয়া এবং দলীয় জোট গঠন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য