নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান শিবির সমর্থিত জোটের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই প্রতিহত করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাজহারুল ইসলাম বলেন, প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে ভোট গণনা কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু কোনো ষড়যন্ত্র, দলীয় বা মতাদর্শিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। আশা করি আজকের মধ্যেই ভোট গণনা শেষ হবে।

তিনি অভিযোগ করে বলেন, ভোট গ্রহণের একদিন পরও সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা শেষ হয়নি। শুধু হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। অথচ সেন্ট্রাল প্যানেলের ভোট সংখ্যা হল সংসদের দ্বিগুণ। এতে স্পষ্টভাবে ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের অন্যান্য প্রার্থী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্দেশনা আসলে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ

টাকার কুমির’ মালেক! বিদেশে পাচার হাজার কোটি, দেশে জমি ছয় হাজার শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে

রায়গঞ্জে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে। সোমবার সকালে

প্রথমবার বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। আগামী ৪ তারিখে থাইল্যান্ডের বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এটি

ওএমএস ডিলার নির্বাচনে হট্টগোল, কুষ্টিয়ায় লটারি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারির সময় জেলা প্রশাসকের কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা

নতুন মন্ত্রণালয় পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ