নির্বাচন না হলে হাসিনা ভারতীয় সহায়তায় ফিরবে: গয়েশ্বরের আশঙ্কা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা পিআর চাই না, আমরা জনগণের পিআর চাই। এই পিআর খাইলে মানুষের জ্বর যায় না, মাথাব্যথা যায় তা কেউ জানে না।”

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “যে রাজনৈতিক দলগুলো পিআরের দাবিতে আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা মূলত নির্বাচন বানচালের চেষ্টা করছে। যদি নির্বাচন না হয়, তাহলে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় বাংলাদেশে ফিরে আসবে। তখন আওয়ামী লীগের হাত থেকে কেউ রক্ষা পাবেন না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ সচেতন, তারা নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম।

বিএনপি নেতা বলেন, “আমরা শেখ হাসিনার মতো নারীর ক্ষমতায়ন চাই না, চাই খালেদা জিয়ার মতো নারীর ক্ষমতায়ন। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র আপোষহীন নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের মানুষের নেত্রী।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অবদান অপরিহার্য। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথম নারী শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন।

তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, “যে নারী ধর্ষণ শেখায়, সেই নারীর ক্ষমতায়ন আমরা চাই না। যে নারী দেশ থেকে পালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাগুলো পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার, সাংগঠনিক সম্পাদক নার্গিস বেগম ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু সহ অনেকে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাওয়াকোলা চরে ইডিপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ দরিদ্র মানুষের জন্য কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়ার চরে “দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের” আয়োজন করেছে ড: ফজলুর রহমান ফাউন্ডেশন। শুক্রবার (১৮ এপ্রিল) দিনব্যাপী

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘণ্টাখানের আগে বিমানটি

জুলাই আন্দোলন অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: উল্লাপাড়ায় এমপি রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ পক্ষে রায় দিয়েছেন এবং

ওবায়দুল কাদের দেশেই আছেন-দাবি সাংবাদিক ইলিয়াসের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশেই আছেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। আজ সোমবার (৩ মার্চ) সকালে নিজের ভেরিফাইড

বন্যায় জর্জরিত পাকিস্তানে আঘাত হানল ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বন্যায় ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই মঙ্গলবার

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের