নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যার বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ৬ জুন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।’

তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে।

তিনি আরও বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার ও নির্বাচন এই ৩টি বিষয়ের ভিত্তিতে এবং ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে এস আলম পরিবহন থেকে দুইটি একনলা বন্দুক উদ্ধার: একজন গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ মো. জাফর আলম (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামী

ভারতে জন্ম সেখানকারই শিক্ষক, তবুও বাংলাদেশে পুশইন

ডেস্ক রিপোর্ট: আসামের মরিগাঁও জেলার একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষককে শুক্রবার রাতে জোর করে বাংলাদেশের সীমান্তের ভেতর ঠেলে দিয়ে গেছে ভারতীয় পুলিশ। খায়রুল ইসলাম নামে ওই

মহার্ঘ ভাতা বাস্তবায়নে সময় লাগবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতা কার্যকর করতে সময় লাগবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের

বেলকুচিতে ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও রাখাল রাহার শাস্তির দাবিতে বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও নাস্তিক রাখাল রাহা’র সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার (৭মার্চ) বাদ

দিল্লিতে এস আলাম-হাসিনা বৈঠক, আ’লীগকে ফেরাতে নীলনকশা, আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী

মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী,