নিয়মবহির্ভূত ভাবে আগত পি আই ও এর বিরুদ্ধে অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে শাহজাদপুর উপজেলায় এক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পি.আই.ও.)। আবুল কালাম আজাদের বদলি নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া ও নিয়মনীতি উপেক্ষা করে নিয়মবহির্ভূত ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তা বদলি হয়ে শাহজাদপুর উপজেলায় যোগদান করেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বদলির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত গাইডলাইন অনুসরণ না করে প্রভাব খাটিয়ে ও প্রভাবশালী মহলের সহায়তায় এই বদলি কার্যকর করা হয়েছে। এতে করে উপজেলার স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও তদারকির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন উঠেছে।’
এছাড়া, বদলির পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসের নিয়ন্ত্রণ শক্তভাবে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিজের ইচ্ছে পেশাদারিত্ববিহীন সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে। ফলে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ব্যাপারে পি আই ও আবুল কালাম আজাদের সাথে  যোগাযোগের চেষ্টা করা হলে তাকে অফিসে পাওয়া যায়নি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভড করেননি।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ কামরুজ্জামান বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একই অফিসে কতবার যোগদান করতে পারবে এটা  দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান অধিদপ্তর মন্রনালয়াধীন যারা আছেন তারা এ ব্যাপারে নির্দেশনা দেন আমার এ ব্যাপারে ধারনা নাই।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনুপ্রবেশ করে ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা

অনলাইন ডেস্ক: লাইন অব কন্ট্রোল (এলওসি) পেরিয়ে ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনারা অনুপ্রবেশ করেছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানি সেনারা সেখানকার একটি সেনাঘাঁটিতেও হামলা

কুমিল্লায় বিএনপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী। রোববার (২১ ডিসেম্বর) ১ নং শালঘর ইউনিয়নে ঝাড়ু চেয়ারম্যানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ

বিয়ে নয় প্রেমই ভালো!

দেশে কত অ’সংগতি আছে তা দেখার লোক নাই। আর দেখার লোক দু চারজন থাকলেও বলার লোকের বড় অ’ভাব। আর বলার লোক এক আধ জন থাকলেও

কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

যুদ্ধের সমাপ্তি ও ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চাই হামাস

ডেস্ক রিপোর্ট: গাজার যুদ্ধবিরতি নিয়ে মিশরে চলমান পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। এই আলোচনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০