নিম্নমানের পাঠ্যবই ছাপায় শত কোটি টাকা লোপাট, দায়ে প্রভাবশালী চক্র

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ব্যবহার ও দরপত্রে অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা লোপাট করেছে একাধিক প্রকাশক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর তদন্তে এসব অনিয়মের প্রমাণ মিলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রভাবশালী প্রেস মালিকদের একটি চক্র প্রথমে দরপত্রে নির্ধারিত মান বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক মেশিনের মাপ যুক্ত করতে সংশোধনী আনায়। এনসিটিবি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রভাবশালী কর্মকর্তাদের আর্থিকভাবে প্রভাবিত করে সংশ্লিষ্ট শর্ত পরিবর্তন করা হয়। ফলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে নিম্নমানের বই।

এনসিটিবির ৩২টি টিম ৬৪ জেলায় গিয়ে ৪০ কোটি বইয়ের মধ্যে ১৩ কোটিই নিম্নমানের বলে শনাক্ত করে। এসব বইয়ের কাগজের জিএসএম, ঔজ্জ্বল্য ও বাঁধাই ছিল মানহীন। হাই-টেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের রিপোর্টেও ৩০ শতাংশ বই নিম্নমানের প্রমাণিত হয়।

লেটার এন কালার লি., অনুপম প্রিন্টার্স, অক্সফোর্ড প্রেস, দ্য গুডলাকসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান কাগজের নির্ধারিত মান লঙ্ঘন করে ৬০-৭০ জিএসএমের নিম্নমানের কাগজ ব্যবহার করে বই সরবরাহ করে। এর মধ্যে রব্বানি জব্বারের আনন্দ প্রিন্টার্স অন্যতম, যার বই মানহীন হওয়ায় ২০ হাজার কপি বাতিল করে এনসিটিবি।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী জানান, ১৬টি প্রতিষ্ঠানের বই ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের ২০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে।

তবে সবকিছুর পরও ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আবারও সংশোধিত মেশিন শর্তে দরপত্র আহ্বান করেছে এনসিটিবি, যেখানে বাজেট নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা। সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে, আগের মতোই দুর্নীতি আবারও পুনরাবৃত্তি হতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন

অনলাইন ডেস্ক: নেপালের কাঠমান্ডু উপত্যকা ও দেশের অন্যান্য অংশ থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। সহিংস বিক্ষোভ, অগ্নিসংযোগ ও রাজনৈতিক অস্থিরতার পর শনিবার সকাল থেকে দোকানপাট,

৪০০ কোটি টাকা কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। স্ট্যাটাসে

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলা হয়। এ সময়

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট

সালাহউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তারই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সরাসরি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান কক্সবাজার-০১

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে সভাপতি ইয়াকুব