নারায়ণগঞ্জে মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ, বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দরে কিশোরী মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) নিশি রাতে বন্দরের নবীগঞ্জ কদম রসূল হাউজিং আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (৯ মার্চ), তাকে আদালতে পাঠিয়েছে বন্দর থানা পুলিশ।স্থানীয়রা জানান, শামীম দ্বিতীয় রমজানে (৩ মার্চ) সৎ মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে।

পরে ঘটনাটি ওই কিশোরী তার মা এবং প্রতিবেশীদের জানায়। শনিবার রাতে পুনরায় সেই ভিডিও দেখিয়ে ধর্ষণ চেষ্টার সময় কিশোরির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে শামীমকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রাতেই পুলিশ ঘটনা স্থলে গিয়ে শামীমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করেন কিশোরীর মা।

বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, চৌদ্দ বছরের এক কিশোরিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কিশোরির মা বাদী হয়ে শামীমের বিরুদ্ধে পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা দায়ের করেছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক ফিরোজকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে গণমাধ্যমকর্মী ফিরোজ আহমেদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার সাভারের

অবশেষে কাজিপুরের চাঞ্চল্যকর দুই শিশুকে ধর্ষণ চেষ্টার আসামী মিনু কারাগারে    

স্টাফ রিপোর্টারঃ পালিয়েছিলেন কয়েকদিন। অনেকের নিকটে দৌড়ঝাপও করেছেন। কিন্তু শেষমেশ আইনের নিকটে নিজে সমর্পণ করতে বাধ্য হয়েছেন। পুলিশ ছিলো তাকে ধরবার জন্যে সাড়াশি অভিযানের উপর।

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সরকারের গভীর উদ্বেগ উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে সাম্প্রতিক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকার জানায়, সহিংসতার সঙ্গে জড়িত যেকোনো প্রাণহানি

বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি

মেহেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে সাপের কামড়ে আতিয়ার রহমান(৫৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ আগষ্ট) রাত ৮:৩০ দিকে মেহেরপুর ২৫০

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২০