নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউয়ের একটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। ওই সময় সশস্ত্র দুর্বৃত্তরা হঠাৎ মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহত হয়।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এ ধরনের সহিংস ঘটনা ঘটে। মূলত জমি ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। গত জুনে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানান, মঙ্গলবারের ঘটনার পর নতুন করে হামলা ঠেকাতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে উঙ্গুয়ান মানতাউ এলাকায়। তিনি আরও বলেন, বর্ষাকালে সশস্ত্র দলগুলো প্রায়ই খামারের ফসলের আড়ালে লুকিয়ে থেকে স্থানীয় জনগণের ওপর হামলা চালায়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‎পাবনায় স্কুলের ভিতরে আওয়ামী লীগ নেতার তিনতলা  বাড়ি!

পাবনা প্রতিনিধি: দলীয় কার্যালয় বানানোর কথা বলে প্রথমে ছোট্ট একটি টিনের ঘর দিয়ে শুরু করলেও পরে স্কুলের ভিতরেই জোরপূর্বক তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং বাড়ি নির্মাণের অভিযোগ

টিউলিপের বিতর্কিত ভোট: প্যালেস্টাইনপন্থী গ্রুপকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের পার্লামেন্টে প্যালেস্টাইনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার (২ জুলাই)

রাশিয়াকে ঋণের সুদ পরিশোধে জটিলতা

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের সুদ পরিশোধে জটিলতার অবসান হচ্ছে না। রাশিয়ার ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সুইফট সিস্টেমের নিষেধাজ্ঞা থাকায় সরাসরি অর্থ পরিশোধ

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন।, শুক্রবার (১৯ ডিসেম্বর)

সিরাজগঞ্জে শয়নকক্ষে হামলা ও লুটপাট 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর

আবারো পরমাণু কেন্দ্রে নির্মাণকাজ শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারো নির্মাণকাজ শুরু হয়েছে। স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে,