নভেম্বরে কার্যক্রম শুরু করছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক: পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন আমানতকারীরা

দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ চলতি নভেম্বরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির প্রাথমিক কার্যক্রম শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নতুন এই ব্যাংক চালুর পর একীভূত ব্যাংকগুলোর আমানতকারীরা প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। আমানত ফেরত প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক একটি সময়সীমাভিত্তিক রূপরেখা প্রণয়ন করেছে, যা শিগগিরই সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে কার্যক্রম শুরু করবে। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহক ও আমানতকারীদের স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।

ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার মধ্যেই কার্যক্রম পরিচালনা করবে। সরকারের মালিকানা প্রাথমিকভাবে সাময়িক থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের খসড়া অনুযায়ী, ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা (প্রতিটি ১০ টাকার ৪ হাজার কোটি শেয়ার)। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা।

মূলধনের মধ্যে—

সরকার দেবে ২০ হাজার কোটি টাকা (শ্রেণি-ক শেয়ার),

একীভূত ব্যাংকগুলোর স্থায়ী আমানত থেকে আসবে ৭ হাজার ৫০০ কোটি টাকা (শ্রেণি-খ শেয়ার),

এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের কাছ থেকে আসবে ৭ হাজার ৫০০ কোটি টাকা (শ্রেণি-গ শেয়ার)।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকের লাইসেন্সের আবেদন ও নথিপত্র প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। যাচাই শেষ হলে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।

একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পাঁচজন প্রশাসকের নাম চূড়ান্ত করেছে। চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের সম্ভাবনা রয়েছে।

ব্যাংক একীভূত হওয়ার পর ধাপে ধাপে আমানতকারীদের অর্থ ফেরত প্রদান করা হবে। সাধারণ আমানতকারীদের অর্থ ফেরত প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসুল সাঃ এর  ব্যঙ্গচিত্র অঙ্কনে প্রতিবাদে যশোর শহরে মুফাসসির পরিষদের উদ্যোগে মাওলানা হাসান আল মামুন এর সঞ্চালনায়, ২৫ শে অক্টোবর (রবিবার)  সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলন্ত গাড়িতে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এর সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী ও

সুদানে ভয়াবহ ভূমিধস; এক হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক: ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই

ব্যাংককে রাস্তায় ধস, ১৬০ ফুট গভীর গর্ত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে রাস্তা ধসে পড়েছে। এতে ভাজিরা হাসপাতালের সামনে প্রায় ১৬০ ফুট গভীর ও ১০০ ফুট প্রশস্ত একটি গর্ত সৃষ্টি

ওসমান হাদির আত্নার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জে বুভিন্ন মসজিদে দোয়া

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে