ধানমন্ডি ৩২ নম্বরে ভয়াবহ গোপন আস্তানার সন্ধান, যা যা পাওয়া গেলো সেই আস্তানায়

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। সেখানে পাওয়া গিয়েছে ভাঙা হেলমেট, ব্রাশ স্যান্ডেল সহ অনেক কিছুই। তিন তলা অব্দি যাওয়া যাচ্ছে- এর নিচে পানি দিয়ে পূর্ণ করে রাখা!

বুধবার (৫ ফেব্রুয়ারি)। রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুরের চালানো হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকেও সেখানে মানুষের ভিড় ছিল। ধানমন্ডি ৩২ নম্বরে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটা খুবই সন্দেহজনক। কি আছে এই আন্ডারগ্রাউন্ডে? জানা যাবে আগামীকাল সকালে!

সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এ বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে।’ দেশের রাজনীতিতে ঘটনাবহুল ৫ তারিখ ছাত্র-জনতার দাবি, এ গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী।

ডিজিএফআই, ডিবি আয়না ঘরের আড়ালে হাসিনা দল আওয়ামী লীগ আরেক নতুন আয়না ঘর তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা দরকার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) রা হয়েছে। আজ রবিবার বিএনপির দপ্তর সূত্রে এ

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক

অবরুদ্ধ অবস্থায় ফেসবুকে যুবদলের নেতা তৌহিদ আলমের স্মৃতিচারণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের যুবদলের নেতা তৌহিদ আলম তার ফেসবুক আইডিতে একটি পুরোনো ছবিসহ আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “এই সেই ছবিটি কালের সাক্ষী হয়ে থাকবে”

বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মৃতুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করে দেশ এগিয়ে

টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার (২০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা

সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশেও সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে