দেশজুড়ে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগ

সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগ

একই সময়ে পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ

পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটের কিছু এলাকায় বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সিলেট বিভাগ

সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বৃষ্টি হতে পারে। রাতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ

সন্ধ্যার আগে বৃষ্টির সম্ভাবনা কম। তবে রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে শেরপুর ও নেত্রকোনার কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

ঢাকা বিভাগ

দুপুর ৩টার আগে বৃষ্টির সম্ভাবনা কম। এর পর দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

রাজশাহী বিভাগ

বিকেল ৫টার আগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে দুই-একটি জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বিভাগ

সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লায় বৃষ্টি হতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি।

সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার ও উত্তর দিনাজপুরে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে। বিকেল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও মধ্যাঞ্চলেও বৃষ্টি নামতে পারে। ত্রিপুরায় দুপুরের আগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেল থেকে রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, রাতে স্ত্রী সাপ হয়ে যান এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন! মঙ্গলবার (৭ অক্টোবর)

বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস

ঋণ নবায়ন না করায় মামলা: ব্যাংক ভাঙচুর ও ম্যানেজারকে পেটালো যুবদল নেতা  

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ঋণ খেলাপী মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর এবং ব্যাংক ভাঙচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে,পুরো দেশজুড়েই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি।

বহিষ্কার, স্থগিতাদেশ ও অব্যাহতি প্রত্যাহার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলার একাধিক নেতাকর্মীর বহিষ্কার, পদ স্থগিতাদেশ ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি