দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা রায়গঞ্জে বালি বিক্রিতে বাধা, ক্রেতাদের প্রতিবাদ সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর টেন্ডারকৃত বালি ক্রয় করায় স্থানীয় প্রভাবশালী একটি মহল বিক্রি করায় বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বালি ক্রয়কারীরা সোমবার বিকেলে সরাই হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করে।

জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর আদর্শ গ্রাম পয়েন্টে ফুলজোড় নদীর খননকৃত বালি উত্তোলন করে। এই উত্তোলনকৃত বালি টেন্ডারের মাধ্যমে ক্রয় করে স্থানীয় লিটন খান। পরবর্তীতে লিটনের নিকট থেকে উত্তোলনকৃত বালি ক্রয় করে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দাইকোনা সাংগঠনিক সম্পাদক তুষার সহ বেশ কয়েক জন। কিন্তু ক্রয় বিক্রি করতে গিয়ে স্থানীয় শামসুল হক খান গংদের বাধার সম্মুখীন হন। বিষয়টি সরকারি বিভিন্ন দপ্তর লিখিত অভিযোগ করেও কোন সুফল মেনেনি। যার ফলে গত রবিবার সন্ধ্যায় শামসুল হক খান গংরা একটি বিক্ষোভ মিছিল করে। এরই প্রতিবাদে বালিক্রয়কারীরা স্থানীয় স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ সহ আরো অনেকে। বর্তমানে বালিক্রয় কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কারয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পুকুরে দেয়াল তুলছে বিএসএফ, টহল বৃদ্ধি বিজিবির কুমিল্লা সীমান্ত

নিজস্ব প্রতিবেদক: এবার কুমিল্লা সীমান্তে পুকুরের মধ্যে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে

বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: সহকারী সচিব তাপসী তাবাসসুম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের

নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান শিবির সমর্থিত জোটের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে

তেলের দাম বাড়ছে না, আশ্বাস জ্বালানি উপদেষ্টার

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। একই অঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ