দাবানলে পুড়ছে ইসরায়েল, তবু থেমে নেই গাজায় রক্তপাত

ডেস্ক রিপোর্ট: ইসরাইলে দাবানলের তাণ্ডবের মধ্যেও গাজা উপত্যকায় ইসরয়েলি সামরিক হামলা অব্যাহত রয়েছে। ভয়াবহ দাবানলে পশ্চিম ইসরায়েলের বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে, সরকার জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। অন্যদিকে, গাজায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা ও খাদ্য সংকট, মানবিক বিপর্যয় পৌঁছেছে ভয়াবহ পর্যায়ে।

প্রবল তাপদাহ, খরা ও দমকা বাতাসের কারণে দাবানলের আগুন ইতোমধ্যেই জেরুজালেমের উপকণ্ঠে পৌঁছে গেছে। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে মহাসড়ক, বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানীর সঙ্গে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নিরাপত্তার স্বার্থে জেরুজালেম-তেলআবিব মহাসড়কসহ একাধিক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। একজন সন্দেহভাজনকে পূর্ব জেরুজালেম থেকে গ্রেফতার করা হয়েছে, যিনি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন বলে সন্দেহ।

একই সময়ে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকায়। বৃহস্পতিবারই কেবল হামলায় ৩১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে এক শরণার্থী শিবিরের এক পরিবারের ৫ সদস্যও রয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস ও শেখ রেদোয়ান এলাকাতেও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি অবরোধের কারণে গাজার সীমান্তে প্রায় ৩ হাজার ত্রাণবাহী ট্রাক আটকে আছে, যা প্রবেশ করতে পারছে না। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯২ শতাংশ শিশু ও গর্ভবতী নারী অপুষ্টিতে ভুগছে। জাতিসংঘ গাজাকে ‘দুর্ভিক্ষ কবলিত’ অঞ্চল ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

এই মানবিক ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাস। আল-কাসাম ব্রিগেড দাবি করেছে, রাফা অঞ্চলে হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলও উত্তর গাজায় একজন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

একদিকে দাবানলের আগুনে পুড়ছে ইসরায়েলের বন ও জনপদ, অন্যদিকে ইসরায়েলি বোমা ও খাদ্য সংকটে প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে গাজার শিশু ও নারীসহ সাধারণ মানুষ—এই দুই বিপর্যয়ের সম্মিলিত চিত্র আজ গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাসীর কাছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদির হত্যার আসামি গ্রেফতার ও বিচার করতে হবেঃ মাসুদ রানা

আল আমিন হোসেন: ইনক্লাব মঞ্চের মুখোপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এনায়েতপুর থানা শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে মাসুদ রানা

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান

ঘন কুয়াশায় দিকভ্রান্ত: মাঝনদীতে ৪৭ যাত্রী নিয়ে আটকা বিয়ের নৌকা

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝখানে ৪৭ জন বরযাত্রী বহনকারী একটি নৌকা আটকা পড়েছে। শুক্রবার রাত আটটার দিকে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জগামী নৌকাটি

আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, দল-পরিবারের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড-এর তত্ত্বাবধায়নে আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল ছত্রভঙ্গ করলো ছাত্রদল, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং সমর্থকেরা। শুক্রবার (২১ মার্চ), সন্ধ্যায় ইফতারির পর ৫০ থেকে ৬০ জনের একটি