দরবার শরীফের সম্পদ লুট ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: আফজাল নগর দরবার শরীফের পীর, প্রয়াত মুফতি খাজা গোলাম আম্বীয়া সাহেবের মৃত্যু পরবর্তীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত বালু দস্যু ও প্রতারক এস এম আব্দুল আলীমের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাটাখালি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন দরবার শরীফের পক্ষে প্রয়াত পীর সাহেবের বড় ছেলে শানে খোদা ওরফে মামুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পীর সাহেবের মৃত্যুর পর এস এম আব্দুল আলীম কৌশলে তার স্ত্রী কাজল রেখাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। এরপর নিজেকে দরবার শরীফের খাদেম দাবি করে তিনি সম্পদ আত্মসাতের অপচেষ্টা চালান এবং পীর সাহেবের ছেলে ও উত্তরাধিকারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন।
মামুন সংবাদ সম্মেলনে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান ও প্রশাসনের কাছে ন্যায়বিচার ও দরবার শরীফের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের পরের দিন পরিবহনে চাঁদাবাজি, গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময়

ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুইজন আহত হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি’) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায়

সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য

আরব বিশ্বে ১ মার্চ শুরু হচ্ছে রমজান

ঠিকানা টিভি ডট প্রেস: আরব বিশ্বে পবিত্র রমজান মাস আগামী ১ মার্চ শুরু হতে পারে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানায়। সংস্থাটির পরিচালক মোহাম্মদ

ইজতেমা মার্চে, সুযোগ পাবেন না সাদপন্থিরা: শুরায়ি নেজাম

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচন সামনে রেখে বিশ্ব ইজতেমার সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবছর জানুয়ারিতে আয়োজন করা হলেও আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু হবে