তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরানে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।’

একইসঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ বলছে, ইসরায়েলি হামলায় দেশটিতে ৭৮ জন নিহত হয়েছে। এছাড়া হামলার ঘটনায় আরও ৩২৯ জন আহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির টেলিগ্রাম চ্যানেলে করা এক পোস্টে বলা হয়েছে, এটি আনুষ্ঠানিক সংখ্যা নয়।

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল এই বড় ধরনের হামলা চালায়। এ ব্যাপারে আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসী হামলায় তেহরানে অন্তত ৭৮ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় ৩২৯ জন।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল প্রায় ২০০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের পরমাণু স্থাপনাগুলো এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

এ ঘটনার পর ইরান কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নদীপ্রবাহ রক্ষা করেই উন্নয়ন হবে: প্রধান উপদেষ্টার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও নদীপ্রবাহের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়—এ কথা স্পষ্ট করে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “উন্নয়ন প্রকল্পের পরিকল্পনায়

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের নামে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর রাতভর অভিযান

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক: অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।, শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি: কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি গত ২৫ বছরে একবারের জন্য জয় বাংলা বলিনি। আজ বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করে গেলাম,

মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। সংঘাতের জেরে আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন