তিতুমীর কলেজের শিক্ষার্থীর ওপর ওলামা দল নেতার হামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করেছে ওলামা দল নেতা। হামলার মূল পরিকল্পনাকারী ৩ নং সগুনা ইউনিয়ন ওলামা দলের সভাপতি ও জেলা ওলামা দলের আহ্বায়ক সদস্য বাঁধন সরকার।

গত রবিবার (১৮ মে) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের পতিরামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ওলামা দল নেতা বাঁধন তার উপর দুইবার হামলা করে বলে অভিযোগ উঠেছে।

প্রথমে শনিবার (১৭ মে) সন্ধ্যায় সাব্বির হোসেনকে তার পিতার সাথে জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে প্রায় এক ঘণ্টা যাবত নির্যাতন করে বাঁধনের লোকজন এবং পরে রবিবার (১৮ মে) সকালে পূর্বের নির্যাতনের জন্য থানায় অভিযোগ দায়ের করতে যাওয়ার পথে পুনরায় হামলা করা হয়।

প্রথমে আহত সাব্বির হোসেনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সাব্বির হোসেন বলেন, ‘আমার পিতা আলী হাসানের সঙ্গে বাঁধন সরকার গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় বাঁধন সরকারের লোকজন আমাকে প্রায় এক ঘণ্টা যাবত মারধর করে।

তিনি আরও বলেন, ‘পরেরদিন (রবিবার) সকালে আইনগত সহায়তা ও উন্নত চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলে, বারুহাস বাজার এলাকায় আবারও হামলার শিকার হই। এই হামলায় জড়িতরা হল- পতিরামপুর গ্রামের বাঁধন সরকার, রাজ, নয়ন, অনিক, খায়রুল, শ্যামল, আলিফ, আলহাজ্ব ও রাব্বি সরকার। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে এবং সঙ্গে থাকা আমার চাচাতো ভাইয়ের শরীরে ও মাথায় আঘাত করে হত্যাচেষ্টা করে।

এ বিষয়ে অভিযুক্ত ওলামা দল নেতা বাঁধন সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, দরকার হলে এলাকায় এসে তদন্ত করুন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিএনসির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় হাতে-নাতে আটক ১৩, বহিষ্কার ১৮

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রতারণার অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৫ জন পরীক্ষার্থী প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ

বাতিল হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ

ভোটের জন্য মরিয়া বিএনপি”পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান

কাইয়ুম মাহমুদ উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন এবং

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলি

অনলাইন ডেস্ক: কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো

নামাজের ফাঁকে টিসিবির টাকা লুট–যুবদল কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণকালে নগদ অর্থ চুরির ঘটনায় যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া টাকার বড়

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন