তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান কখন দেশে ফিরবেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বাংলাদেশের নাগরিক, চাইলে দেশে ফিরতে পারেন। যদি ভ্রমণ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, সরকার তা সমাধানে সহায়তা করবে। তবে তাকে দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণ অনুমতি দেওয়া হবে। তবে তিনি বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না—এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

এদিকে একই দিন সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এ রায় দেয়।

হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহারের শর্তে পর্যবেক্ষণসহ এ রায় ঘোষণা করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধবিরতি কার্যকরের পর রাস্তায় প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর্যর হওয়া যুদ্ধবিরতির প্রথম জুমার নামাজ আদায় করলেন গাজার ফিলিস্তিনিরা। হামাস এবং ইসরায়েলের মধ্যে কাতার, মিশর, তুরস্ক ও মার্কিন

তিস্তার পানির ন্যায্য হিস্যা প্রাপ্য অধিকার, কারও করুণা নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতের অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে তিস্তাপারের লাখো মানুষ বন্যায় ও খরায় দুর্বিষহ জীবন যাপন করছে। পানির অভাবে

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামে মসজিদের এসি বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুসল্লিদের মাঝে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের নির্দেশেই

সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, নির্বাচন ঘিরে ব্যবহারের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার। বিভিন্ন সংস্থার তথ্য, কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে

সিরাজগঞ্জে ঘুষ না দেওয়ায় নারী শিক্ষিকা বরখাস্তের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ঘুষ দাবি, অনিয়ম ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ উঠেছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় এনটিআরসি

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী