তারেক রহমানের প্রত্যাবর্তন: বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।,

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ অবরোধের কারণে রেলস্টেশনে অচলাবস্থার সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

সকাল ৯টার দিকে বিএনপির নেতাকর্মীরা লালমনিরহাট রেলস্টেশনে এসে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ও শুয়ে রেললাইন অবরোধ করেন। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং স্টেশনের উভয় পাশে দীর্ঘ সময় ধরে যাত্রীরা আটকা পড়েন।

বিক্ষোভকারীরা জানান, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ ট্রেন বরাদ্দের আবেদন করা হয়। তবে দীর্ঘ কয়েকদিন অপেক্ষার পর সোমবার রাতেই রেল কর্তৃপক্ষ জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারবে না। এ সিদ্ধান্তের প্রতিবাদেই রেলপথ অবরোধে নামেন বলে জানান বিএনপি নেতারা।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা অভিযোগ করে বলেন, “আমরা টিকিটের বিনিময়ে বৈধভাবে একটি বিশেষ ট্রেন চেয়েছিলাম। অথচ তিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হয়েছে। শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ট্রেন বরাদ্দ দেওয়া হয়নি। এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

রেলপথ অবরোধের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কারো সন্তান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, কারো স্বজন গুরুতর অসুস্থ, আবার কারো রয়েছে জরুরি দাপ্তরিক কাজ। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে লালমনিরহাট ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) অফিসে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “ডিআরএম স্যার বর্তমানে পরিদর্শন কাজে কুড়িগ্রাম জেলায় অবস্থান করছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

ঘটনার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রেলপথ অবরোধ চলমান ছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।

বিশেষ ট্রেনের আশ্বাস পাবার পর তারা অবরোধ তুলে নিয়েছে বলে জানা গেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনা ও টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতির ২ মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন ঢাকার বিশেষ জজ

পা বাঁধা, হাত ভাঙা ও দুই চোখ উপড়ানো ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ছাত্রদল কর্মী রাব্বি খানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পূর্ব রহমতপুর এলাকা

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ২০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

সচিবালয়ে স্থানাভাবে হাহাকার: ৩০ মন্ত্রণালয়ের চিঠি গৃহায়ণে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ে অফিসকক্ষ সংকট চরম আকার ধারণ করেছে। ইতোমধ্যে অন্তত ৩০টি মন্ত্রণালয় ও বিভাগ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অফিসকক্ষ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘোষ (৫৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইনের আঞ্চলিক সড়কে

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০