তাড়াশে সড়ক দুর্ঘনায় ভাই-বোন সহ ৩ জন নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) সবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের ধাক্কায় আপন ভাইবোন সহ ৩ জন নিহত হয়েছে । চালক সহ নিহত শিশুর মা ও বোন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার খুঁটিগাছা-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুরগ্রামের ব্রিজের পূর্ব পার্শে এ দুর্ঘটনাটি ঘটে।। নিহতরা হলেন, অটোরিক্সা যাত্রী তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি (১০), মেয়ে তুবা খাতুন (৮ মাস) ও অপরযাত্রী কোহিত গ্রামের মৃত. বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন (৫২)।

আহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার দক্ষিনপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী জান্নাতি বেগম(৩৫), মেয়ে মালিশা (৭) ও অটোচালক আব্দুল হালিমের ছেলে মকুল হোসেন (৪৪)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে গরুবোঝাই একটি নসিমন গাড়ী নওগাঁ হাটের দিকে বেপরোয় গতিতে যাচ্ছিল। এ সময় নসিমন গাড়িটি যাত্রী বোঝাই অটোরিক্সাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নেয়ার পথে শিশু তুবা খাতুন মারা যায়।

তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাজেদুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন জন মারা যায়। আহতদের জখম গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে সোহারাব খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক বাজার অস্থির, সারের সরবরাহ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক সারের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এতে আমদানিনির্ভর বাংলাদেশে সারের সরবরাহ ও দামের ওপর দীর্ঘমেয়াদি চাপ

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

জুুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হৃদরোগে আক্রান্ত শিশু সোয়াইব এর চিকিৎসার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ৭ বছরের শিশু সোয়াইব। থানার হাটিকুমরুল

ইউএনও’র কক্ষে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ ৪ নেতাকে বেধড়ক মারধর করলেন বিএনপি নেতারা।’ এসময় অবৈধ বালু

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। উপদেষ্টা পরিষদের একটি সূত্র

আমি কোন দলের এমপি নই, আমি উল্লাপাড়াবাসীর এমপিঃ মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে