তাড়াশে মাথায় আঘাত করে মোটর সাইকেল ছিনতাই

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তরা চালক কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনার পরপরই পথচারীরা ওই চালক কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সংবাদ লেখা পর্যন্ত তাকে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাইকারীদের চিহ্ণিত করার চেষ্টা করছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তাড়াশ-রাণীর হাট আঞ্চলিক সড়কে বিনসাড়া এলাকায়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পাবনা সদরের নূরপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে মো: নাঈমূল ইসলাম (৩৬) বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। কর্মস্থল থেকে সন্ধ্যায় পাবনা যাওয়ার উদ্দেশ্যে তার নিজস্ব হিরো হোন্ডা নিয়ে রওনা দেন। উল্লেখিত সময়ে বিনসাড়া বাজার এলাকায় পৌঁচ্ছালে আরেকটি মোটর সাইকেলের তিন আরোহী নাঈমূল ইসলামের পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। এ সময় সে রাস্তায় পরে গেলে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশীষ বলেন, নাঈমূলের মাথায় ও হাতের চারটি স্থানে আঘাত লেগেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নাজমুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এখনো ভিকটিম বা ভিকটিমের পক্ষ থেকে কেউ মামলা দেয় নাই।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরাইল। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে

হাসনাতের ওপর হামলার পর আলোচনায় নাসির মোড়ল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন। রোববার (৪ মে)

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের বলে মন্তব্য করেছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।, সোমবার (৬ অক্টোবর) সাপ্তাহিক

রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে

শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় সিআইডির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয়

সিরাজগঞ্জের চৌহালীতে বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া ইউপির উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা