তাড়াশে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় সভা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তাড়াশ উপজেলার স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুই‌চিং মং মারমা ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন

উপজেলা বিএনপির সভাপতি স, ম আফসার আলী, উপজেলা জামায়াতের আমীর খ,ম সাকলাইন,বীরমুক্তিযোদ্ধা এস,এম আব্দুর রাজ্জাক,তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইরফান আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন,পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী,পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবীব, রিপোর্টার ইউনিটির সভাপতি মির্জা ফারুক ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মাহমুদুর রহমান মিলন সহ আরো অনেক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাজাহান আলী, ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন খোন্দকার সহ বিভিন্ন দফতরে দপ্তর প্রধানগন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ জেলার মধ্যে তাড়াশ উপজেলা শস্য ভান্ডার হিসেবে খ্যাত তাই এখানে কোন ক্রমেই পুকুর খনন করতে দেওয়া যাবে না। পুকুর খননের সাথে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করতে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও তাড়াশ থানার ওসি কে নির্দেশ দিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

জুয়েল রানা: মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার উদ্যােগে বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) সকালে

হাসিনার বিচার কাল থেকে সরাসরি সম্প্রচার

ঠিকানা ডেস্ক: হাসিনার বিচার কাল ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.

যমুনা সেতুতে এক দিনে ৩২ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ২.১৩ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে যমুনা সেতুতে। বুধবার (১১ জুন) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৩১ হাজার

হাসিনাকে নিয়ে বাংলাদেশবিরোধী নতুন ষড়যন্ত্র দিল্লির

নিজস্ব প্রতিবেদক: পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার মানবতাবিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট আজ সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। চিফ প্রসিকিউটর

৭ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ আন্দোলন: টানা ১৫ দিনের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে

  নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা