তাড়াশে জমিজমার বিরোধের জের ধরে এক কিশোর কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা: গ্রেফতার ১

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলেপ আহমেদ (৫০) নামের একজন কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার বলভা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমার বিরোধের জের ধরে একই গ্রামের বাসিন্দা লাবু হোসেনের ছেলে মোস্তাকিম(১৪) সাথে কথা কাটাকাটি হয় আবু তালেব( ৪০), আলেপ আহমেদ (৫০) ও মোন্নাফ হোসেনের (৩৫)।

এরই এক পর্যায়ে তারা মোস্তকিমের গলায় ও শরীরের ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মোস্তাকিম কে উদ্ধার করে। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তারা আলেপ আহমেদ কে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলেপ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নবজাতকের লাশ গোপনের চেষ্টায় হাসপাতালকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে লাশ গোপনের অভিযোগে ‘পিস ল্যাব অ্যান্ড হাসপাতাল’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)

নোট অব ডিসেন্ট’বলছে বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে: মোহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদক: নোট অব ডিসেন্ট’বলছে বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ

দাঁড়িপাল্লার সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী–পুরুষের জামায়াত যোগদান

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী, পুরুষ ও যুবক দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।, নির্বাচনি জনসভা শেষে

বৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী-চলতি মাসজুড়ে যেমন থাকবে দেশের আবহাওয়া

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বইছে। এমনকি আজ বুধবারও (২ এপ্রিল) দেশের ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ইব্রাহিম খলিল

আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি