তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাড় আট লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে আট টি পুকুরের ঠিকাদারকে আট লাখ ৪৫ হাজার টাকা জড়িমানা করে তা আদায় করা হয়েছে। সেই সাথে জব্দ করা হয়েছে পুকুর খননকারী যন্ত্র ভেক্যু (এক্সাভেটর) মেশিনের ব্যাটারী সহ বিভিন্ন সরঞ্জামাদি।

গতকাল  রোববার সারাদিন ও  আজ সোমবার (২৯ ডিসেম্বর)  উপজেলার বিভিন্ন ইউনিয়নে  এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত  জাহান,  জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে নাজনীন নিশাত ও এহসান আহমেদ খাঁন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঠিকাদারদের নগদ অর্থদন্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

এ সময় পুকুর খনন না করার শর্তে মুচলেকা দিয়ে তারা জরিমানার অর্থ পরিশোধ করেন।

জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক   ঠিকাদার গোলাম মোস্তফা কে এক লাখ ৯৫ হাজার টাকা, মো: মামুন কে ৭০ হাজার টাকা, মো: নাঈম হোসেন কে ৯০ হাজার টাকা. মো: রুহুল আমিন কে ৯০ হাজার টাকা, মো: মিসকান কে এক লাখ টাকা,  রুহুল আমিন কে এক লাখ টাকা ও মো: শাহ আলম সরকার কে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সম্প্রতি তাড়াশ উপজেলার বিভিন্ন মাঠের উর্বর জমিতে বেশ কয়েকটি ভূমিদস্যূ চক্র পুকুর খনন করায় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় । নাগরিক সমাজের আহবানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করায়, সিরাজ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার   নুসরাত জাহান বলেন, কোনো ভাবেই পুকুর খনন করতে দেয়া হবেনা। পুকুর খননের ফলে একদিকে কৃষিজমি কমে আসছে, অপরদিকে জলাবদ্ধতায় ফসলহানী সহ জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যেখানেই পুকুর খনন,সেখানেই  অভিযান পরিছচালনা করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়ীস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, আলোচনার কোনো সুযোগ নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে

দুটি প্রকল্প ১০ বছর আটকা, অসন্তোষ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান মঙ্গলবার (০৬ মে) দেশে ফিরছেন। জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন -রুহুল কবির রিজভী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন,