তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনাকে “চরম পীড়াদায়ক ও অনভিপ্রেত” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি বলেন, “এই ঘটনাটি আমাদের অন্তর থেকে পীড়া দেয়। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, তাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে। গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক অধিকার হলেও শারীরিক লাঞ্ছনা এক ধরনের বর্বরতা, যার কোনো ন্যায়সঙ্গত ব্যাখ্যা নেই।”

বিএমএসএফ চেয়ারম্যান আরও বলেন, “ইদানীং মব জাস্টিস ও হিংসাত্মক প্রতিক্রিয়ার প্রবণতা বাড়ছে, যা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। উপদেষ্টা মাহফুজ আলম একটি সমস্যা সমাধানের জন্য দায়িত্ব পালনে গিয়েছিলেন, তার উপর এমন আচরণ নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, উপদেষ্টা মাহফুজ আলম আইনি পদক্ষেপ নেবেন কি না, তা তার নিজস্ব বিষয়; তবে আন্দোলনকারী নেতাদের উচিত দ্রুত এই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া।

বিএমএসএফ মনে করে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ আজ দুর্বল হয়ে পড়েছে। ক্ষমতার মোহে বিভাজন তৈরি হচ্ছে, মানবতা ও দেশপ্রেমের অভাব দেখা দিচ্ছে অনেকের মাঝে। এই সময়ে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশাত্মবোধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একত্রিত হতে হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার

এবার ইরান, ইয়েমেন ও গাজা তিন দেশ থেকে একসাথে ইসরায়েলে হামলা!

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ। ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা উপত্যকা—এই তিনটি দেশ থেকে একযোগে হামলা চালানো হয়েছে ইসরায়েলের ওপর। মিসাইল,

ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজিনদী, কালন্দি খাল ও মরানদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি। যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বর্জ্য

ছেলে থাকতে ‘বেওয়ারিশ’ দাফন! ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধের মৃত্যুর পর করুণ পরিণতি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাসিন্দা ইব্রাহিম (৬৫) ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর খবর শুনেও ছেলেসহ পরিবারের কেউ লাশ নিতে আসেননি। শেষ পর্যন্ত ‘বাতিঘর’ নামে একটি

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষরের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন কমিশনের

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ দেওয়া হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার