ঢাবি ডাকসু নির্বাচনে শিবিরপন্থী জোটের বিজয়ে বেলকুচিতে শুকরানা সমাবেশ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি, জিএস ও এজিএসসহ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) শেরনগর উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর এবং সিরাজগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলী।

এছাড়া বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উর-নবী সরকার, মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌরসভা আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ছানোয়ার হোসাইন, মাওলানা আহসান হাবীব, সাইদুল ইসলাম মোতাহার, ডা. সেরাজুল ইসলাম, অধ্যাপক শাহজাহান আলী, অধ্যাপক আব্দুল খালেক ও মাওলানা লিয়াকত হোসাইন প্রমুখ।

বক্তারা নিরঙ্কুশ বিজয়ের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করে শিক্ষার সুস্থ ধারা বজায় রাখার আহ্বান জানান।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে দুই যুবকের মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছে। অথচ, ১৯৯১ সালে যদি জামায়াত

গণঅভ্যুত্থান পরবর্তী নিরাপত্তা সংকটে ৬২৬ জন আশ্রয় নেন সেনানিবাসে: আইএসপিআর প্রকাশ করল নামের তালিকা

আইএসপিআর জানায়, আইন-শৃঙ্খলার অবনতির মধ্যে মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হয় বিচারক, পুলিশ, রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিকসহ বিভিন্ন পেশার মানুষকে। নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে শেখ হাসিনার নাম ,ভারতে তোলপাড়

অনলাইন ডেস্ক: ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য

কাজিপুরে মাদকাসক্ত সন্তানের হাতে প্রাণ গেলো পিতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশে মাদকাসক্ত নিজ সন্তান ও চাচাতো ভাইয়ের নির্মম প্রহারে প্রাণ গেলো কৃষক সেলিম মিয়ার(৪৭)। মারপিটে আহত সেলিমের স্ত্রী বগুড়া

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের দোহায় আয়োজিত এক বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনায় বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে