ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানিয়েছেন, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেয়া হচ্ছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ‘এখন তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই, সিনিয়ররা পরে সিদ্ধান্ত নেবেন।’

ঘটনার আগে ডিআরইউ মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিলো ‘মঞ্চ ৭১’। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি অনুষ্ঠানে আসেননি।

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, ‘দল-মতের সব মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। প্রোগ্রাম চলাকালীন লতিফ সিদ্দিকী উপস্থিত হন। কিছুক্ষণ পর ২০-২৫ জন যুবক এসে অনুষ্ঠানস্থলে হৈচৈ শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে, তবে কারো গায়ে হাত দেয়নি।’

পরে এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু যুবক মিলনায়তনে প্রবেশ ও সেখানে অবস্থান রোধ করার চেষ্টা করেন।

ঘটনাস্থলে ভাঙা একটি টেবিল এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘটনার উদ্দেশ্য ও আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমতায় গেলে পাশবিকতা ও লুটপাটহীন সমাজ উপহার দেবে জামায়াত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশবিকতা ও লুটপাটহীন মানবিকতার সমাজ উপহার দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে

সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন, সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে

গাজায় ৮৩৫টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। উপত্যকার মোট ১ হাজার ২৪৪টি

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

সৌদি আরবে অপহরণকারীদের অপতৎপরতায় আতঙ্কিত প্রবাসীরা

অনলাইন ডেস্ক: সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী রিয়াদ ও আশপাশের এলাকায় একের পর এক অপহরণ ও

বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে আজও উত্তাল ভারত

অনলাইন ডেস্ক: বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে উত্তাল ভারত। শনিবার দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। দেশটির উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরে কালো ব্যাজ পরে ওয়াকফ বিলের