ড. ইউনূস দেশের বাস্তবতা বোঝেন না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের বাস্তবতা যথাযথভাবে বোঝেন না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

সম্প্রতি এক সেমিনারে তিনি বলেন, ড. ইউনূস বাংলাদেশের মানুষ কীভাবে বাঁচে বা কী চায়, সে সম্পর্কে ধারণা রাখেন না। জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটানোয় তিনি দেশের মাটির বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ছিলেন।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ড. ইউনূস জনগণকে সমালোচনার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন উল্লেখ করে মাসুদ কামাল বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম, তিনি মানুষের কথা শুনবেন এবং ভুল থেকে শিক্ষা নেবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তিনি কেবল সমালোচনা করার আহ্বান দিয়েছেন, শোনার বা সংশোধনের উদ্যোগ নেননি।”

তিনি আরও বলেন, “আমরা সবাই যেন একটি খাঁচার মধ্যে আবদ্ধ। একে অপরকে দেখি, প্রতিবাদ করি, কিন্তু সেই খাঁচা ভাঙতে পারি না। নিজেদের দাবিগুলো জনগণকেই আদায় করতে হবে, অন্য কেউ তা করে দেবে না।”

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে মাসুদ কামাল বলেন, “যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারাই এখন সেই সুবিধা ভোগ করছে। আমরা সংগ্রাম করি, ত্যাগ স্বীকার করি, কিন্তু শেষ পর্যন্ত অর্জন অন্যরা নিয়ে যায়।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে

স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক খালুর দুই চোখ তুলে নিলো ভাগ্নে

নিজস্ব প্রতিবেদক: যশোরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির দুই চোখ তুলে ফেলেছে তার ভাগ্নে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বকচর করিম তেল পাম্প

তাড়াশে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় সভা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তাড়াশ উপজেলার স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ জানুয়ারি)

রাতের আঁধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের, বিএনপি দিল ধাওয়া

ডেস্ক রিপোর্ট: ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীরা

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ২০০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ঘুষ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের

তিতুমীর কলেজের শিক্ষার্থীর ওপর ওলামা দল নেতার হামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করেছে ওলামা দল নেতা।