ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে। ইতালির সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে নানা আনুষ্ঠানিকতার ফাঁকে ড. ইউনুস এই সাক্ষাৎকার দেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে পড়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দেশ পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে।

ড. ইউনুস বলেন, “গত বছর ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র, যুবক এবং শ্রমিকদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করি।” তিনি জানান, ছাত্র আন্দোলনের তিনদিন পর প্যারিস থেকে দেশে ফিরে এসে তিনি সরকারের দায়িত্ব গ্রহণ করেন।

সাবেক সরকারের ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের ফলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। এ কারণেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি।’

তিনি বলেন, “সরকার গঠনের সময় দেশ ছিল চরম বিপর্যস্ত। ব্যাংকিংসহ বিভিন্ন খাতে অরাজকতা বিরাজ করছিল। এখন দেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে।”

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনুস জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে গঠিত ১৫টি কমিশন জুলাই মাসের মধ্যে একটি সংস্কার সনদ তৈরি করবে। এরপর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সাক্ষাৎকারে ড. ইউনুস পোপ ফ্রান্সিসকে ‘শান্তির দূত’ হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, পোপ রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। পাশাপাশি ড. ইউনুস তার “তিন শূন্য” তত্ত্ব—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, ভবিষ্যৎ বিশ্বের জন্য এই লক্ষ্যগুলো অত্যন্ত জরুরি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। তারাই গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। অভ্যুত্থানের সঙ্গে

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঠিকানা টিভি ডট প্রেস: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দেশের অন্যান্য

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ

রায়গঞ্জে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে। সোমবার সকালে

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক: আসছে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিয়ালকোল ইউনিয়নবাসীসহ সকল পেশা শ্রেণি মানুষদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম।