ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশে সম্মত হামাস, আরও আলোচনার আহ্বান

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু শর্তে সম্মত হতে রাজি হয়েছে হামাস। এর মধ্যে বন্দি মুক্তির বিষয়টিও রয়েছে। তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়গুলো এড়িয়ে গিয়ে সংগঠনটি বলেছে, এ নিয়ে আরও আলোচনা চালানো হবে। খবর রয়টার্সের

রয়টার্সের দেখা একটি বিবৃতির অনুলিপির মাধ্যমে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ২০ দফা পরিকল্পনার জবাব দিয়েছে হামাস। এই প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাম্প।

পরিকল্পনার শর্তাবলী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও আলোচনায় অংশ নিতে রাজি হবে কি না, তা স্পষ্ট নয়।,

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রর চাওয়ার পরেও হামাস জানায়নি যে তারা গাজাকে নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তি বিলুপ্ত করতে রাজি কি না। এর আগেও হামাস এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এছাড়া গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়েও হামাস রাজি হয়নি, তারা তাৎক্ষণিক এবং একেবারেই সেনা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে।

এদিকে হামাসের এমন জবাবে হোয়াইট হাউস এবং ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য শোনা যায়নি।

এর আগে শুক্রবারের মধ্যেই হামাসকে ২০ দফা পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করতে বা গুরুতর পরিণতি ভোগ করতে বলেছিলেন ট্রাম্প। আর সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল ইসরায়েল।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পদত্যাগ নয়, রাজনৈতিক কৌশলে নতুন চাল

সংকট কাটিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন ইউনূস, সামনে আসছে পুনর্গঠনের ইঙ্গিত স্টাফ রিপোর্টার: শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা কিছুটা হলেও গলতে শুরু করেছে। ড. মুহাম্মদ ইউনূস

রায়গঞ্জে বিএনপি নেতার পিতা আব্দুস সামাদ মাষ্টারের ইন্তেকাল 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধলজ্বান গ্রামের বাসিন্দা, জেলা বিএনপির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া প্রবাসী ইন্জিনিয়ার মোঃ কামাল হোসেনের পিতা আলহাজ্ব আব্দুস

যুক্তরাষ্ট্রের শুল্কে অনিশ্চয়তা: ঝুঁকিতে ১০ লাখ পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ (পাল্টা শুল্ক) আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত (আরএমজি) চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি না

২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, সিপিডির গবেষণা

অনলাইন ডেস্ক: কর ফাঁকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিকসহ তিনজন কারাগারে

শেরপুর প্রতিনিধি: শেরপুরে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক মারুফুর রহমান ফকির (৪৭)সহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আদালতে সোপর্দের পর আমলি

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটের