ট্রাক মার্কা’ প্রতীক নিয়ে ভোটারদের সমর্থন চাইলেন সাঈদ আহমেদ সাইদুল ইসলাম

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মো. সাঈদ আহমেদ সাইদুল ইসলামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাঙ্গাসী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ীয়া বাজারে স্থানীয় জনগণের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মজিবর রহমান তালুকদার। বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ও রায়গঞ্জ উপজেলা আহ্বায়ক মো. মনিরুল ইসলাম লাবু, উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা মাহমুদুল হাসান (মজনু)সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়ন বঞ্চনা ও নানা অনিয়মের কারণে মানুষ নতুন নেতৃত্বের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবে সাঈদ আহমেদ সাইফুল ইসলাম মাঠে নেমেছেন। তিনি সততা, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের পক্ষে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিচিতি সভায় বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সভার ব্যানারে নির্বাচনী প্রতীক হিসেবে ‘ট্রাক মার্কা’ ব্যবহার করে ভোটারদের সমর্থন কামনা করা হয়। আয়োজকরা জানান, এটি ছিল নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভা।

সভায় এমপি প্রার্থী সাঈদ আহমেদ সাইদুল ইসলাম বলেন, “আমি মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতি করতে চাই। জনগণ যদি আমাকে মূল্যায়ন করে তবে তাদের কষ্ট ও দুঃখ লাঘবের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।” পরিচিতি সভা শেষে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ইউনিয়ন সভাপতি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা কমিটির কাউন্সিল নিয়ে বিরোধে দলের প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা। তিনি উপজেলার রাউত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল

পৈতৃক সম্পত্তির ভাগ চাইলেই বোনদের প্রাণে মারার হুমকি দেন ডিপজল!

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তাদের ভাইদের বিরুদ্ধে বঞ্চনা ও হুমকির অভিযোগ করেছেন। তারা দাবি করেন, ডিপজলসহ

রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত-ফ্রান্স সম্পর্কে টানাপড়েন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে।

কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু-অতপর!

নিজস্ব প্রতিবেদক: বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজীকে ডাকতে যান প্রেমিক। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়

ফেনীতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন জুলাই শহীদদের মা-বাবা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কাছে জড়িয়ে ধরলেন চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা-বাবা সহ পরিবারোর সদস্যরা। এসময় হৃদয়বিদারক দৃশ্যপট তৈরি হয়।