টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের গুল্যা নামক স্থান থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অভিজিত কুমার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চদ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের পাশে গুল্যা নামক স্থান যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যুবকের প্যাণ্টের প্যাকেটে তার জন্ম সনদ ও সার্টিফিকেট দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তার প্যাণ্টের পকেটে থাকা কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়। এলাকার মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। যুবকের মরদেহ টাঙ্গাইল জেনারল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে প্রাইভেটকারের চাপায় পথচারী নিহত, দোকানদার আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় হাফিজুল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর)

প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারের খোঁজ নিতেন বেগম জিয়া: আলী আহসান মুজাহিদের ছেলে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারকে ডেকে খোঁজ নিতেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধের মামলায়

যমুনা রেল সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রমত্তা যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহত্তর যমুনা রেল সেতুতে রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রায়াল ট্রেনের (পরীক্ষামূলক) টেস্ট রান আপ ও

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায়

দেশজুড়ে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য

গাজার ওপর ‘অনৈতিক যুদ্ধ’ বন্ধে ১২০০ ইসরায়েলি সেনা অফিসারের বিদ্রোহ!

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর শত শত সক্রিয় ও রিজার্ভ অফিসার। ইসরায়েলি দৈনিক Haaretz-এর