জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের গুল্যা নামক স্থান থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অভিজিত কুমার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চদ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের পাশে গুল্যা নামক স্থান যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যুবকের প্যাণ্টের প্যাকেটে তার জন্ম সনদ ও সার্টিফিকেট দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তার প্যাণ্টের পকেটে থাকা কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়। এলাকার মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। যুবকের মরদেহ টাঙ্গাইল জেনারল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.