টাঙ্গাইলে জাতীয় ফল রমরমা ব্যবসা, সপ্তায় বিক্রি অর্ধ কোটি টাকা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন হাটে জাতীয় ফল কাঁঠালের বাজার এখন রমরমা। প্রতি সপ্তায়ে প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। স্বাদে মিষ্টি ও পুষ্টিগুণ ভরপুর এই জাতীয় ফলটি শুধু রসনাতৃপ্তিই নয়, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি অর্থনীতিতেও ভূমিকা রাখছে। হজম সহায়তা, পানিশূন্যতা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণে কাঁঠালের ভূমিকা অপরিসীম।

জানা যায়, টাঙ্গাইলের পাহাড়ি উপজেলা সখীপুরের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় কাঁঠালগাছ রয়েছে। এসব গাছে প্রতিবছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদিত হয়। সখীপুর উপজেলার কুতুবপুর, বড়চওনা, কচুয়া, মহানদপুর, নলুয়া, তক্তারচালা ও দেওদীঘি- এই সাতটি হাটে নিয়মিত মৌসুমি ফল কাঁঠাল বেঁচাকেনা হয়। এর মধ্যে কুতুবপুর হাটটি জ্যৈষ্ঠ মাস থেকে মূলত কাঁঠালের বড় বাজারে রূপ নেয়- যেখানে সপ্তায় প্রায় ৩০ লাখ টাকার কাঁঠাল কেনাবেঁচা হয়। এ হাটটি সপ্তার শনিবার, রোববার, মঙ্গলবার ও বুধবার বসে। অন্যদিকে, নলুয়ার হাটে সপ্তায় বৃহস্পতিবার, দেওদীঘি সোমবার, তক্তারচালা শনিবার, কচুয়া রোববার ও বুধবার এবং মহানদপুর হাট বসে মঙ্গলবার। এসব হাটেও সপ্তায় গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকার কাঁঠাল বেঁচাকেনা হয়। সব মিলিয়ে প্রতি সপ্তায় সখীপুর থেকে প্রায় ৫০ লাখ টাকার কাঁঠাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।

সরজমিনে সবচেয়ে বৃহৎ কুতুবপুর হাটে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানাগেছে, হাটের আগের দিন বিকাল থেকে পরদিন দুপুর পর্যন্ত কৃষক ও খুচরা ব্যবসায়ীরা কাঁঠাল হাটে নিয়ে আসেন। এরপর পাইকাররা কিনে নিয়ে ট্রাকযোগে সেগুলা দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেন।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম ও বাবলু মিয়া জানান, তারা সখীপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঁঠাল কিনে হাটে পাইকারদের কাছে বিক্রি করেন। প্রতিটি কাঁঠালের দাম আকারভেদে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর খুচরা ব্যবসায়ীরা গাছ থেকে প্রতিটা কাঁঠাল ২০ থেকে ৬০ টাকায় কিনে সংগ্রহ করেন।

কুতুবপুর হাটের ব্যবসায়ী দেলায়ার হোসেন জানান, প্রতি বছরে ভরা মৌসুমে এ হাট থেকে ১৫-২০ ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যায়। প্রতি হাটে কমপক্ষে ১৫ লাখ টাকার কাঁঠাল কেনাবেঁচা হয়।

নারায়ণগঞ্জ থেকে আসা পাইকার আব্দুল জলিল জানান, তিনি প্রতি সপ্তায় এক ট্রাক কাঁঠাল (প্রায় দুই হাজার পিস) কিনে ঢাকায় নিয়ে যান। সারা সপ্তায় বিক্রি করে- কিছু লাভ থাকে বলে মুচকি হাসি দেন।

তবে কৃষক ও খুচরা ব্যবসায়ীরা কাঁঠালের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি- গাছ থেকে কাঁঠাল সংগ্রহ, পরিবহন ও বাজারজাত করতে যে খরচ হয়, তার তুলনায় বিক্রিতে লাভ খুবই সামান্য, ফলে অনেকেই আগ্রহ হারাচ্ছেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তো বর্মন জানান, কাঁঠাল আমাদের জাতীয় ফল। এর প্রতিটি অংশই ব্যবহারযোগ্য, এমনকি খোসাও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সখীপুরে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করে কৃষকেরা ভালো লাভবান হতে পাররন। তারা কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে ফসলের উৎপাদন বাড়াতে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে কষকদের ফসল উৎপাদন বাড়াতে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) প্রাগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর

সিরাজগঞ্জে দায়িত্ব অবহেলায় ২২ শিক্ষকের সম্মানী ভাতা বন্ধ করায় স্বচ্ছতা ফিরেছে ইসলামিক ফাউণ্ডেশনে

লুৎফর রহমান: বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সরকারের একটি

আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি লাবুর দোকান খাঁজা মার্কেট এলাকায় মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা’র শুভ

তাড়া‌শে নাশকতার অভিযোগে আওয়ামী লী‌গের দুই নেতা আটক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়া‌শে নাশকতার অভিযোগে আওয়ামী লী‌গের দুই নেতা‌কে আটক করেছেন তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে তাঁ‌দের নিজ বাড়ি

মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্ভুদ্ধ করার জন্য খতিবদের প্রতি আজহারির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান

জুলাই সনদে একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উল্লেখ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত করা জুলাই সনদের ভাষ্যে সংযোজন ও পরিমার্জনের মাধ্যমে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এতে ১৯৭৫ সালে একদলীয় শাসন প্রতিষ্ঠার