টাঙ্গাইলের মহাসড়কে যানবাহনের চাপ, টোল আদায় দুই কোটি ৮৬ লাখ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেড়েছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপারের বিপরীতে দুই কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। বুধবার (৪ জুন) বাসকে’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসক) যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৭ হাজার ৬৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।

বাসকে’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে যমুনা সেতু কর্তৃপক্ষ পূর্ব ও পশ্চিম অংশে ৯টি করে ১৮টি টোলবুথ স্থাপনসহ মোটরসাইকলের জন্য আলাদা ৪টি বুথ স্থাপন করেছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে যানবাহন চলাচল মনিটরিং করা হচ্ছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম জানান, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে মহাসড়কে ৬ শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিক কাজ করছেন। মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে এইচআইভি আক্রান্ত ২৫৫ জন, ইনজেকশন ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা উদ্বেগজনক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। জেলার বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ২৫৫ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ ইনজেকশনের

তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরু লুট

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে একদল ডাকাত হানা দিয়ে গৃহকর্তা দুলাল হোসেন (৫০) কে কুপিয়ে জখম করে গরু লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে

প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সনাতন

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মহানগরী ও জেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এই কমিটিকে ৩ দিনের মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের