ঝিনাইদহে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘ঘনো’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ‘ঘনো’। শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে সেনাবাহিনী, র‍্যাব ও কালীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে দুধরাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম।

গ্রেপ্তারকৃত ঘনো কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।

পুলিশ জানায়, এক সময়ের আলোচিত আওয়ামী লীগপন্থী ক্যাডার ঘনো গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করে বিএনপিতে যোগ দিতে চায়। এরপর থেকে সে এলাকায় একের পর এক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটপাটে জড়িত হয়।

সর্বশেষ ১ জুন জামাল ইউনিয়নে বিএনপি কর্মী আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যা মামলায় ঘনো এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি ছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘনোর বিরুদ্ধে আগে থেকেই চারটি মামলা রয়েছে। অভিযানকালে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী আদালত থেকে জামিন পেলে তাঁদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার

দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭৪ জনের বেশি।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধিতিতে ভোটের মূল্যায়ন হলে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় ৫৫ বিজিবির পৃথক ১০টি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গত চার দিনে

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী কারাগারে, ৯ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। তাদের মধ্যে আট