ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় মোকামতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন আল কুরআন একাডেমি লন্ডনের ট্রাস্টি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সেবা হলো প্রকৃত ধর্ম। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।” তিনি আগত রোগীদের ধৈর্যসহ চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

মাদ্রাসা ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার তিন শতাধিক মানুষ এ ক্যাম্পে সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদান করেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা।

পাল্লা গ্রামের ময়না খাতুন জানান, “চোখের সমস্যার চিকিৎসা নিতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো সেবা পেয়েছি।”

বোধখানা গ্রামের আলী হোসেন বলেন, “আর্থিক সংকটে দীর্ঘদিন চিকিৎসা নিতে পারিনি। এই ফ্রি ক্যাম্প থেকে মানসম্মত সেবা পেয়েছি। ভবিষ্যতেও এমন আয়োজন চাই।”

ক্যাম্পে আগত রোগীদের মধ্যে পবিত্র কুরআন শরীফও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের সভাপতি মাহবুব উল আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক মো. ইমদাদুল হক, সমাজসেবক মো. নুরুজ্জামান, মোকামতলা দাখিল মাদ্রাসার সভাপতি মো. এনামুল কবির ও জহিরুল ইসলাম। সার্বিক সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার অসহায় জনগণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমি নির্বাচিত হলে চর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশাআল্লাহঃ অধ্যক্ষ আলী আলম

আল আমিন: সদিয়া চাঁদপুর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড কর্তৃক আলোচনা সভায় অধ্যক্ষ আলী আলম বলেন, বিগত সময় যারা নির্বাচিত হয়েছিলেন তারা গ্রামের মানুষের ভাগ্য

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে এই মিছিল করেন তারা। তবে পুলিশ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।, সোমবার (১ ডিসেম্বর) খালেদা

ছয় মাসে শিশুখাদ্যের কৌটাপ্রতি দাম বেড়েছে ১৪০ থেকে ৮০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: শিশুখাদ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অভিভাবকদের উদ্বেগ বাড়িয়েছে। মাত্র ছয় মাসের ব্যবধানে গুঁড়া দুধ ‘কাউ অ্যান্ড গেট’ ও হরলিক্সসহ বিভিন্ন শিশুখাদ্যের কৌটাপ্রতি দাম বেড়েছে

সিরাজগঞ্জ যুব উন্নয়ন উপপরিচালকের উদাসীনতায় বেকার যুবকরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়েব সাইটের তথ্য গোপন ও হালনাগাদ না করে বেকার যুবকদের হয়রানি, অসাধুপায় অবলম্বনসহ নানা অনিয়ম ঢাকতে তথ্য বাতায়নে হালনাগাদের অনিহা প্রকাশ করার