জেনেভা ক্যাম্প থেকে ৪ বস্তা টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে চার বস্তা টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সন্দেহভাজনকে একজন গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ জুন,) রাতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটক হওয়া ব্যক্তি ইসাক আহম্মেদ জানান, তার ওষুধ ফার্মেসিতে ‘বুনিয়া সোহেল’ নামের এক ব্যক্তি ওই চার বস্তা টাকা রেখে যান। এছাড়া তিনি কিছু জানেন না।

প্রসঙ্গত, ‘বুনিয়া সোহেল’ কে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকদিন পূর্বে আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। এছাড়া জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়।

গত বছরের ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর এলাকায় রাজনৈতিক পট পরিবর্তনের জেরে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। দখলবাজি, মাদক কারবার, চাঁদাবাজি ও সশস্ত্র সহিংসতায় এলাকাটি কার্যত রাজধানীর এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ফুটপাত, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিতে একাধিক সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলছে সংঘাত।

এই প্রেক্ষাপটেই ঈদের ছুটির মধ্যে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ জব্দ করল আইনশৃঙ্খলা বাহিনী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের নামে মামলার আবেদন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জাল-জালিয়াতি, মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দায়ের করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ জুন)

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে সোহাগ (৩০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। ৩ জানুয়ারি শুক্রবার ‍দিবাগত রাত সাড়ে ৩টায়

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য