জুস কোম্পানির জালে পচা আম, চাষিদের মধ্যে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার থেকে পচা, ফাটা ও ঝরে পড়া আম সংগ্রহ করছে দেশের নামিদামি জুস কোম্পানিগুলো। জনপ্রিয় এই আম হাটে চলতি মৌসুমে অন্তত ১০টি আড়তের মাধ্যমে এসব নিম্নমানের আম প্রতি কেজি ৫ থেকে ২০ টাকা দরে কেনা হচ্ছে।

বুধবার সকালে বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়, আশপাশের এলাকা থেকে ব্যবসায়ীরা ঝরে পড়া ও অগ্রহণযোগ্য আম এনে বিক্রি করছেন জুস কোম্পানির নির্ধারিত আড়তে। মুসলিমপুর-হামেদনগর এলাকা থেকে আসা ব্যবসায়ী রফিক আলী জানান, তিনি প্রতিদিন এই ধরনের আম সংগ্রহ করে আড়তে দিচ্ছেন এবং প্রতি কেজিতে ৩-৪ টাকা লাভ হচ্ছে।

এক আড়তদার মো. বাবুল জানান, এসব আম নামিদামি জুস কোম্পানির প্রতিনিধিদের কাছে সরবরাহ করা হয়। অপর একজন ক্রেতা মোরসালিন হক বলেন, “আমরা বাজারে বিক্রয়যোগ্য নয়, এমন আমই কিনি। বাজারের প্রথম সারির ভালো আম কখনোই তারা নেন না, শুধু নামেই প্রচার চলে।”

এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন আমচাষিরা। কানসাটের চাষি মুক্তারুল বলেন, “ঈদ ও ছুটির কারণে কিছুদিন বাজারে ধীরগতি থাকলেও এখন আমের দাম বাড়ছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কানসাট আমের সুনাম নষ্টের অপচেষ্টা চলছে।”

আবদুস সামাদের আড়তের প্রতিনিধি রাজু জানান, প্রতিদিন ল্যাংড়া, লকনা ও গুটি জাতের ঝরেপড়া আম প্রায় আড়াইশ’ থেকে ৩শ’ ক্যারেট জুস কোম্পানিগুলোর কাছে সরবরাহ করা হয়। এসব আড়তে কোম্পানির জন্য আলাদা শ্রমিকও নিয়োজিত রয়েছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী বুধবার বিকেলে বাজার পরিদর্শন করে জানান, খিরসাপাত আম প্রতিমণ ৪০০০ থেকে ৪৫০০ টাকা, ল্যাংড়া ও গুটি জাতের আম ৩০০০ থেকে ৩৫০০ টাকা এবং ব্যানানা জাতের আম ৫০০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন, যা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে ছাত্র হত্যায় মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় প্রভাষক রশেদুল ইসলাম ভুইয়া (৪২) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার

ধুমকেতু এক্সপ্রেসের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার দিবাগত

স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বে এবার বিএনপি নেতা গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এবার গুলিবিদ্ধ হয়েছেন মনোয়ারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতা। রোববার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সুলভ

ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সেরা বানাতে চায় সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারির নির্বাচন যেন ইতিহাসের সেরা নির্বাচন হয় সেই প্রত‍্যাশা ও প্রার্থনা করতে বৌদ্ধধর্ম সম্প্রদায়ের জনগোষ্ঠিকে আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।, শুক্রবার

খালেদা জিয়ার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জিয়া পরিবারের

নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবার। শনিবার দলটির সিনিয়র

ভারত থেমে গেলে পাকিস্তানও থামবে: ইসহাক দার

অনলাইন ডেস্ক: ভারত যদি উত্তেজনাকর পদক্ষেপ বন্ধ করে, তাহলে ইসলামাবাদও তাই করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার স্থানীয় একটি টেলিভিশন স্টেশনের সঙ্গে কথা