জুলাইকে ব্যবহার করে এক শ্রেণি সম্পদের পাহাড় গড়েছে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাইকে ব্যবহার করে একটি শ্রেণি তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে, সম্পদের পাহাড় গড়েছে। আমরা এ প্রজন্ম বেঁচে থাকতে জুলাই নিয়ে কাউকে ব্যবসা করতে দেব না ইনশাআল্লাহ।’

সোমবার বেলা ১২টার দিকে রংপুর কারমাইকেল কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, ‘আবু সাঈদের স্বপ্ন ও শহীদ পরিবারের স্বপ্ন বাস্তবায়নে আমরা জীবন দিতে প্রস্তুত। এখনো শহীদ পরিবারের মায়েরা কান্না করেন। তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। এই সমাজে কোনো জুলুম বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে দখলদারিত্ব, ফ্রিতে খাওয়ার রাজনীতি বা জোর করে কাউকে মিছিলে নেওয়ার সংস্কৃতি আর চলবে না। শিক্ষার্থীদের স্বার্থেই এ ধরনের রাজনীতি পরিত্যাগ করতে হবে।’

জাহিদুল ইসলাম ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, ‘সেদিনের ঘটনাই দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। পরবর্তীতে সেই ধারাবাহিকতায় আলেম-ওলামা, দেশপ্রেমিক সেনা অফিসারসহ বহু মানুষ হত্যার শিকার হয়েছেন।’

তিনি জানান, সম্প্রতি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী–বান্ধব কার্যক্রমের মাধ্যমে শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

তিনি আরো বলেন, ‘এই বিজয় তখনই অর্থবহ হবে, যখন নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতি দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস জানা যায়নি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে সাজ্জাদ হোসেন (২৬) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম ‘বেদ প্রকাশ’ বলে জানা গেছে।

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন