জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদীব। আরিফুল ইসলাম আদীব ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, খিলখেত থানার ডুমনী নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসীদের হামলা। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।

দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীরের লোকজন রোববারও এই এলাকায় এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করে। পরে রাতে বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে আর এমনটা হবে না বলে জানানো হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের

চুক্তি না হলে ইরানের আরও দুটি পরমাণু কেন্দ্রে হামলার ইঙ্গিত

অনলাইন ডেস্ক: ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় মাত্র একটি কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে নতুন এক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। তবে তেহরান যদি

দাবি আদায়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো স্থগিত বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দাবিগুলো পূরণে সরকার কোনো কার্যকর অগ্রগতি দেখাতে না পারায় সারাদেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকেরা আজও টানা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এতে দ্বিতীয় দিনের

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে

ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার।

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, গেজেট অনুযায়ী বীর শহীদ মুক্তিযোদ্ধা ৬ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ভাতা গ্রহণ করছেন