নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে ওই এলাকায় গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদীব। আরিফুল ইসলাম আদীব ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, খিলখেত থানার ডুমনী নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসীদের হামলা। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।
দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীরের লোকজন রোববারও এই এলাকায় এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করে। পরে রাতে বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে আর এমনটা হবে না বলে জানানো হয়।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.