জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না

ডেস্ক রিপোর্ট: অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের বিভিন্ন কর্মপরিকল্পনা (রোডম্যাপ) এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না। কর্মপরিকল্পনা চূড়ান্ত অনুমোদন না হওয়ায় সেটি সম্ভব হয়নি। যদিও এ পরিকল্পনা নিয়ে আজ বৃহস্পতিবারও (২১ আগস্ট) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। তবে কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন না। আর ইসি সচিব আখতার আহমেদও জাপান সফরে রয়েছেন। সেজন্য এ বৈঠকে আর রোডম্যাপ চূড়ান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

সূত্র আরও জানায়, আগামী সপ্তাহের প্রথম দিকে এ রোডম্যাপ চূড়ান্ত করে তা প্রকাশ হতে পারে। বিশেষ করে রোববার অথবা সোমবার সে সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আজ সাংবাদিকদের বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে।

উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তপশিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়েছিল ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল দেবে ইসি। ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন, চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেয় এ এম এম নাসির উদ্দিন কমিশন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন–আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পদ্ধতি চালু হলে কালো টাকার প্রভাব, মনোনয়ন বাণিজ্য ও অনিয়ম

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের

আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের ৯ এপ্রিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। তারা সম্মত হয়েছে যে, আওয়ামী লীগকে

যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ কর্মী আটক

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর)

ইয়েমেনে সৌদির ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: সৌদি বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর