জাকসু নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থানরত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক সোহান বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।,

অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‌‌‘আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। শরীর খারাপ লাগায় হলে এসে শুয়ে পড়েছিলাম।’ তবে কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও স্বীকার করেন তিনি।

আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয় তাকে। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছি। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আল্লাহর পরে আদালতকে সম্মান করি: ট্রাইব্যুনালে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর

আ.লীগে যেমন খুনি আছে, তেমন অনেক আদর্শিক সৈনিকও আছে: আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, কারো অধিকার নাই একটা আদর্শকে হত্যা করার। আমরা আদর্শিক রাজনীতি চাই। আওয়ামী লীগকে ’২৪-এর আগস্টের পরে নিষিদ্ধ করার

স্ত্রীর প্রেম ঠেকাতে না পেরে স্বামীর কাণ্ড

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্ত্রী সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী প্রতাপ কুমার সাহা (৩৮)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার

গাজায় অনাহারে আরও ১৫ জনের মৃত্যু, শিশু মৃতের সংখ্যা বেড়ে ৮০

অনলাইন ডেস্ক: ইসরাইলের টানা অবরোধ ও সামরিক আগ্রাসনের ফলে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় অনাহারে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন ফিলিস্তিনি

ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শায় দ্বিতীয়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায়  দ্বিতীয় স্থান অধিকার করেছে। চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন মাধ্যমিক

পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাবনা মন্ত্রিপরিষদ সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বাংলাদেশ মফস্বল