নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থানরত জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক সোহান বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।,
অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। শরীর খারাপ লাগায় হলে এসে শুয়ে পড়েছিলাম।’ তবে কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও স্বীকার করেন তিনি।
আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয় তাকে। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছি। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.